ছেলেদের স্বাস্থ্যের জন্য সুন্দরী নারী ক্ষতিকর কেন?

সুন্দরী নারী  অনায়াসে সবার মন কাড়ে। সুন্দরী নারীর প্রতি আকর্ষণ বা পছন্দ নাই এমন পুরুষ খুবই কম। আর মুখের ওপর স্বীকার না করলেও সুন্দরীদের দিকে নারীরাও চেয়ে থাকেন অপলক। কিন্তু চামড়া-চেহারায় সুন্দরী নারী থেকে পুরুষদের এখন বেশ সতর্ক হতে হবে। সতর্ক না হলে স্বাস্থ্যের ক্ষতি হতে পারে, এমনি আভাস দিলেন বিজ্ঞানীরা। সম্প্রতি স্পেনের ভ্যালেন্সিয়া বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা এক গবেষণার বরাত দিয়ে উইমেন্স নিউজ জানিয়েছে, সুন্দরী নারী সঙ্গ লাভ কিংবা সুন্দরী নারীকে জীবন সঙ্গী করলে পুরুষের স্বাস্থ্যের জন্য হুমকি হতে পারে।

সুন্দরী নারী

সুন্দরী নারীর ছবি – Beautiful Girl Picture

পুরুষের মধ্যে মানসিক ও শারীরিক যে চাপ তৈরি করে করটিসল নামের একটি হরমোন। ওই গবেষণায় জানা গেছে, সুন্দরী নারীর সাথে সাক্ষাতের পাঁচ মিনিটের মধ্যে পুরুষদের করটিসল হরমোনের মাত্রা বেড়ে যায়।

 

যেসব পুরুষ সাক্ষাত পাওয়া সুন্দরী নারীদের নিজেদের নাগালের বাইরে বলে মনে করেন তাদের ক্ষেত্রে এই প্রতিক্রিয়া আরো বেশি হয়। এতে পরবর্তী সময়ে হৃদরোগ, ডায়াবেটিস, উচ্চরক্তচাপ ও পুরুষত্বহীনতা দেখা দেয়ার সম্ভাবনা রয়েছে। বিজ্ঞানীরা ৮৪ জন ছেলে শিক্ষার্থীর ওপর এই গবেষণা চালান।

 

একটি কক্ষে দুজন করে ছাত্রকে সুডোকু মেলাতে বলা হয়। কক্ষটিতে তাদের সঙ্গে একজন সুন্দরী নারী এবং একজন তরুণকে স্বেচ্ছাসেবক হিসেবে পাঠানো হয়। এ দুজনই ছাত্রদের নিকট ছিল অপরিচিত। বিজ্ঞানীরা বলছেন, যখন মেয়েটি স্বেচ্ছাসেবক ছেলেটিকে রেখে কক্ষ থেকে বেরিয়ে যায় তখন ওই দুই ছাত্রের করটিসল মাত্রা স্থির ছিল।

 

কিন্তু ছেলেটি যখন তরুণীকে রেখে বের হয় তখন ছাত্র দুজনের করটিসল বৃদ্ধি পেতে থাকে। গবেষণাটি থেকে বিজ্ঞানীরা এই সিদ্ধান্তে আসেন যে, কোনো সুন্দরী ও মোহনীয় নারীর কাছাকাছি এলে অধিকাংশ পুরুষের মধ্যে ওই নারীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ার সুযোগ এসেছে এমন ধারণার সৃষ্টি হতে পারে।

 

বিজ্ঞানীরা বলছেন, আকর্ষণীয় সুন্দরী নারী সঙ্গ পাঁচ মিনিটের সংক্ষিপ্ত সাক্ষাতেই পুরুষদেহে করটিসল বেড়ে যেতে পারে। অল্প মাত্রায় বাড়লে করটিসল সতর্কতা সৃষ্টির মতো কিছু ইতিবাচক প্রতিক্রিয়া ফেলতে পারে। কিন্তু দীর্ঘক্ষণ বাড়তে থাকলে স্বাস্থ্যের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে।

About Health BD 24

আফসানা শাহিন মুন্নী, একজন ব্যাংক কর্মকর্তা , সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক খুলনা শাখার সাবেক সিনিয়র অফিসার। বর্তমানে বাংলাদেশে স্বাস্থ্য বিষয়ক তথ্য নিয়ে লেখালেখি করি।

Check Also

সমালোচনা

অন্যের সমালোচনা নয়, আত্মসমালোচনা বুদ্ধিমানের কাজ!

“জানেন ভাবী, পাশের ফ্লাটের রুমকিকে নাকি আজ দেখতে এসেছিল। ছেলে সরকারি জব করে। বিয়ের কথা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.