ছাত্রীরা কেন দেহব্যবসা করে জানেন কি?

প্রায়ই শোনা যায় ছাত্র-ছাত্রীরা দেহ ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়ছেন। তকে কি কারণে ছাত্রীরা এই অনৈতিক কাজের সঙ্গে জড়িয়ে যাচ্ছেন? এ প্রশ্ন অনেকের মধ্যেই রয়েছে। সম্প্রতি এক গবেষণায় প্রকাশ পেয়েছে, ছাত্র ছাত্রীরা থাকা-খাওয়া আর পড়ার খরচ মেটাতে শরীর বিক্রি করছেন৷ গবেষনার ভিত্তিতে ভারতের কয়েকটি গণমাধ্যম এমনই তথ্য প্রকাশ করেছে।

ছাত্রীরা

ওয়্লেসের স্বানসি বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে করা এক গবেষণায় আশ্চর্যজনক পরিসংখ্যান প্রকাশ্যে এসেছে৷ সার্ভে রিপোর্টে দেখা গিয়েছে, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পাঠরত প্রতি ২০ জন ছাত্রছাত্রীদের মধ্যে একজন দেহব্যবসার সঙ্গে যুক্ত৷

সুডেন্ট সেক্স ওয়ার্ক প্রজোক্টের রিপোর্টে প্রকাশ্যে…

এসেছে মেয়েদের থেকে ছেলেরা এই ধরণের কাজের সঙ্গে বেশি সংখ্যায় যুক্ত৷ জানা গিয়েছে, পড়ুয়ারা দেহব্যবসা ছাড়াও ইন্টারনেটে সেক্ট চ্যাটের মাধ্যমেও রোজগার করে৷

মিররে প্রকাশিত খবর অনুযায়ী, এই সার্ভের প্রধান গবেষক ডা. ট্রেসি সাগর জানিয়েছেন এই বিষয়ে তার কাছে প্রমাণ রয়েছে৷ ইউনাইটেড কিংডমের ছাত্রছাত্রীরা সেক্স ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত৷ তবে এদের মধ্যে বেশিরভাগই এই পেশা লুকিয়ে রাখেন ও কাউকে এ বিষয়ে কিছু জানান না৷

গবেষক আরও জানিয়েছেন, এই কাজের সঙ্গে যুক্ত ছাত্রছাত্রীরা একেবারেই সুরক্ষিত নন, এমনকি তারা নিজেদের সুরক্ষিত মনেও করে না৷ ছাত্র ছাত্রীদের মধ্যে পয়সার অভাবে দেহব্যবসার প্রবৃত্তি বেড়ে যাওয়ায় চিন্তিত বিশ্ববিদ্যালয়ও৷ এই বিষয়ে খুব তাড়াতাড়ি রণনীতি তৈরি করে অভাবের শিকার ছাত্রছাত্রীদের সাহায্য করতে চলেছে বিশ্ববিদ্যালয়৷

বিগ লটারি ফান্ডের তরফ থেকে এক অনুদানে মোট ৬৭৫০ ছাত্রছাত্রীদের সামিল করা হয়েছিল যাদের মধ্যে পাঁচ শতাংশ ছাত্র ও সাড়ে তিন শতাংশ ছাত্রী স্বীকার করেছেন তারা দেহব্যবসার মাধ্যমে টাকা উপার্জন করেন৷ যদিও ২২ শতাংশের মতামত তারা এই কাজ করার কথা ভাবছেন৷

গবেষণায় দেখা গিয়েছে, অনেক ছাত্রীরা বিলাসবহুল জীবনযাপন করার জন্য দেহ ব্যবসা করেন৷ অনেকে আবার যৌন চাহিদা মেটাতে এই পেশায় নেমেছেন৷ যদিও কিছু ছাত্র ছাত্রীদের মতে তারা এই পেশা থেকে বেড়িয়ে আসতে চান, কিন্তু বর্তমানে সেটা সম্ভব হচ্ছে না৷

বিশ্ববিদ্যলায়ের সহযোগি অধ্যাপক ডা. সাগর জানিয়েছেন, এই গবেষণা ছাত্রছাত্রীদের দেবব্যবসায় উৎসাহ দেওয়ার জন্য করা হয়নি৷ এর একমাত্র উদ্দেশ্য তাদের সাহায্য করা যাতে তারা এই পেশা থেকে বেড়িয়ে আসতে পারেন৷ তাঁর মতে, দেহব্যবসা খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে৷ এতদিন পর্যন্ত কেবল মহিলারাই এই পেশার সঙ্গে যুক্ত ছিলেন, তবে বর্তমানে এই পেশায় পুরুষের সংখ্যাও দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে৷

About Health BD 24

আফসানা শাহিন মুন্নী, একজন ব্যাংক কর্মকর্তা , সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক খুলনা শাখার সাবেক সিনিয়র অফিসার। বর্তমানে বাংলাদেশে স্বাস্থ্য বিষয়ক তথ্য নিয়ে লেখালেখি করি।

Check Also

সমালোচনা

অন্যের সমালোচনা নয়, আত্মসমালোচনা বুদ্ধিমানের কাজ!

“জানেন ভাবী, পাশের ফ্লাটের রুমকিকে নাকি আজ দেখতে এসেছিল। ছেলে সরকারি জব করে। বিয়ের কথা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.