অপছন্দের ছেলেদের সঙ্গেই মেয়েরা কেন প্রেম করে?

অনেক সময় যেসব ছেলেকে মেয়েরা পছন্দ করে না, তাদের সঙ্গেই তারা প্রেম করে! এর ফলে কিছুদিন যেতে না যেতেই আবার ব্রেকআপ! অধিকাংশ মেয়ের জীবনেই এমনটা ঘটে। কেন মেয়েরা অপছন্দের ছেলের সঙ্গে প্রেম করে তার কিছু কারণ তুলে ধরা হয়েছে বোল্ডস্কাই ওয়েবসাইটের লাইফস্টাইল বিভাগে।

প্রেম

১. এই মুহূর্তে তার জীবনে করার মতো নতুন কিছু নেই। এ কারণে যে ছেলেটি তার পেছনে এখন ঘুরছে তার সঙ্গেই প্রেম করা ভালো! ছেলেটিকে যদি ভালো নাও লাগে তাতে কিছু যায়-আসে না। এই ধরনের চিন্তা অনেক মেয়েই করে থাকে। এর ফলে একটা সময় তাকে খুব বাজেভাবে ব্রেকআপের সম্মুখীন হতে হয়।

২. খুব বেশি দিন হয়নি ব্রেকআপ হয়েছে। অন্য দম্পতিদের দেখলে বেশ খারাপ লাগে মেয়েটির। তাই যে ছেলেই তাকে প্রস্তাব দিয়েছে, তাকেই হ্যাঁ বলে দিচ্ছে। হয়তো ছেলেটি তার একেবারেই পছন্দ না। তবু সে তার সঙ্গে নির্দ্বিধায় Relation করে যাচ্ছে।

৩. ছেলেটি একেবারে খারাপ না। কিন্তু খুব একটা ভালোও লাগে না। প্রেম করলেই তো আর বিয়ে করতে হবে না। এমন চিন্তা অনেক মেয়েরই রয়েছে।

৪. ছেলেটিকে ভালোবাসে না কিন্তু সে দেখতে অনেক সুদর্শন। মানুষ তাকে দেখে হিংসা করবে। এই চিন্তা করে অনেক মেয়েই অপছন্দের ছেলের সঙ্গে Relation করে।

৫. সময় কোথায় নতুন কাউকে খুঁজে বের করার। এ কারণেই কিছু মেয়ে যাকে কাছে পায়, তার সঙ্গেই প্রেম করে! এটা ভুলে যায় যে, এতে তার বিপদও হতে পারে।

৬. সাবেক প্রেমিকের থেকে অন্তত ভালো হবে। এই চিন্তা করে যাকে ভালোবাসে না তার সঙ্গেই প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে মেয়েরা।

৭. সব বান্ধবীরা কারো না কারো সঙ্গে প্রেম করছে। শুধু সে-ই বাকি। এই চিন্তা করে অনেক মেয়েই ভুল মানুষের সঙ্গে Relation করে।

About Health BD 24

আফসানা শাহিন মুন্নী, একজন ব্যাংক কর্মকর্তা , সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক খুলনা শাখার সাবেক সিনিয়র অফিসার। বর্তমানে বাংলাদেশে স্বাস্থ্য বিষয়ক তথ্য নিয়ে লেখালেখি করি।

Check Also

সমালোচনা

অন্যের সমালোচনা নয়, আত্মসমালোচনা বুদ্ধিমানের কাজ!

“জানেন ভাবী, পাশের ফ্লাটের রুমকিকে নাকি আজ দেখতে এসেছিল। ছেলে সরকারি জব করে। বিয়ের কথা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.