মুসলমান মেয়েকে ভালোবেসে ইসলাম গ্রহণ করতে চাই, আমাকে কি কি করতে হবে?

প্রশ্নঃ আমি একজন হিন্দু ছেলে। আমি একটি মুসলমান মেয়েকে খুব ভালোবাসি। তার কথামতে, আমার ইসলাম ধর্ম গ্রহণ করে তাকে বিয়ে করার কথা। আমি তাকে অনেক ভালোবাসি এবং আমার ধর্ম পরিবর্তন করে তাকে খুব শীঘ্রই বিয়ে করতে চাই। সেও আমাকে অনেক ভালোবাসে। আমাদের সম্পর্ক নয় মাস। যখন আমাদের সম্পর্ক ছয় মাস তখন আমাদের পরিবারের কয়েকজন জানতে পারে এবং ভুলে যেতে বলে। আমরা পরিবারকে ভুলে যাওয়ার সান্ত্বনা দিয়ে সম্পর্ক চালিয়ে যেতে থাকি। মেয়েটির বয়স ১৮ হয়েছে। আমারও ১৮ বছর হয়েছে জন্ম সনদ অনুযায়ী। এখন আমি ইসলাম ধর্ম গ্রহণ করে তাকে বিয়ে করতে চাই। এ জন্য আমাকে কি কি করতে হবে?

ইসলাম গ্রহণ

আমার পরামর্শ হচ্ছে- আপনি হিন্দু ধর্মেই থেকে যান। আপনার ইসলাম ধর্ম গ্রহণ করা ঠিক নয়। কারণ আপনি ধর্ম বদলাতে যাচ্ছেন একটি মেয়েকে পাওয়ার জন্য, আল্লাহকে মানার জন্য নয়। আপনি যদি জেনে শুনে আল্লাহর ওপর ঈমান আনতেন তাহলে এই অবৈধ প্রেম করতেন না। কেননা ইসলামে ছেলে-মেয়েদের বিবাহ পূর্ব প্রেম-প্রীতি একদম হারাম।

শুধুমাত্র একজন নারীকে পাওয়ার জন্য ধর্ম বদলাবেন কেন? আপনার মা বাবার অভিশাপ লাগবে তো। যদি এমনটি হতো- আল্লাহর জন্য আপনি ধর্ম কেন দুনিয়ার সব কিছু ত্যাগ করতেন সেটা গ্রহণযোগ্য হতো। আল্লাহ সেক্ষেত্রে আপনাকে রহম করতেন।

আপনি মুসলমান হলেও এই পরিবারকে না জানিয়ে বিয়ের কোনো সিস্টেম ইসলাম সমর্থন করে না। এতে শান্তিও নেই। আপনার বিবেকের কাছে প্রশ্ন করুন-জবাব পাবেন আশা করি। ধন্যবাদ

পরামর্শ দিয়েছেন :
মুহাম্মদ আমিনুল হক
সহযোগী অধ্যাপক
ইন্টারন্যাশনাল ইসলামিক বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম
পিএইচডি গবেষক
কিং আব্দুল আজীজ ইউনিভারর্সিটি জেদ্দা
সৌদি আরব।

About Health BD 24

আফসানা শাহিন মুন্নী, একজন ব্যাংক কর্মকর্তা , সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক খুলনা শাখার সাবেক সিনিয়র অফিসার। বর্তমানে বাংলাদেশে স্বাস্থ্য বিষয়ক তথ্য নিয়ে লেখালেখি করি।

Check Also

পাওয়ার ৩০ এবং টার্গেট ট্যাবলেট ২টার মধ্যে কোনটা দিয়ে বেশিসময় মিলন করা যাবে?

প্রশ্ন: পাওয়ার ৩০ এবং টার্গেট ট্যাবলেট ২টার মধ্যে কোনটা দিয়ে বেশিসময় যৌনমিলন করা যাবে? উত্তর: …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.