প্রশ্ন: ২০১৪ সালে আমার অপারেশন হয় কিন্তু ঐ অপারেশনের দাগ এখনো রয়ে গিয়েছে। এখন এই অপারেশনের দাগ মুছে যাওয়ার জন্য কী করা যায়?
উত্তর: অপারেশনের দাগটি কোন ধরনের দাগ সেটি জানতে পারলে ভালো হতো। সেলাইয়ের দাগ কি না সে বিষয়ে কিছু বলেননি। অপারেশনের সেলাইয়ের দাগ হলে মেডারমা ক্রিম ব্যবহার করতে পারেন। তবে সেলাইয়ের দাগ গভীর হলে প্লাস্টিক সার্জারি কিংবা কসমেটিক বা লেজার সার্জারির দরকার হতে পারে। অপারেশনের দাগটি হালকা হলে কিছু ঘরোয়া উপাদান ব্যবহার করে দাগ দূর করতে পারেন। যেমন- লেবু ও শসার রস, অ্যালোভেরার রস, চন্দনগুঁড়া ও গোলাপ জল, পেঁয়াজ কিংবা রসুনের রস, নিমের পাতা ইত্যাদি। লেবুতে থাকা সাইট্রিক অ্যাসিড নতুন কোষ গঠনে সাহায্য করে এবং শসার রস দাগ হালকা করে বিধায় অপারেশনের দাগে লেবু ও শসার রস ব্যবহার করতে পারেন। অ্যালোভেরা পাতার রসে অ্যান্টিইনফ্লেমেটরি উপাদান বিদ্যমান যা গভীর দাগ দূর করতে বিশেষ কার্যকর। প্রাচীনকাল থেকেই চন্দনগুঁড়া দাগ দূর করার কাজে ব্যবহৃত হয়ে আসছে। পেঁয়াজ অথবা রসুনের রসে থাকা অ্যান্টিইনফ্লেমেটরি ও অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান ত্বকের অপারেশনের দাগ দূর করতে বিশেষ ভুমিকা রাখে। নিমের ডাল ও পাতা গভীর দাগ দূর করতে বেশ ফলপ্রসূ। এর অ্যান্টিফাঙ্গাল উপাদান আক্রান্ত স্থানের অস্বাভাবিক কোষ দূর করে দাগ দূর করতে সক্ষম। ধন্যবাদ।
লিখেছের্
শিবলী আহমেদ
