চুল কালো করার ঘরোয়া কার্যকারি কিছু উপায়

মাথাভর্তি কালো চুলের আকাঙ্ক্ষা থাকে অনেকেরই। ঝলমলে কালো চুল পেতে অনেকে অনেকরকম প্রসাধনও ব্যবহার করে থাকেন। চাইলে ঘরোয়া উপায়েই পেতে পারেন কালো চুল।

Related image

চলুন জেনে নিই-

নিয়মিত মাথার চুল পরিষ্কার করতে হবে। একদিন পর একদিন শ্যাম্পু করে ভালো করে কন্ডিশনার দিতে হবে।

প্রতিদিনের খাবারের তালিকায় প্রচুর ফল, শাকসবজি ও ভিটামিন সি যুক্ত খাবার রাখতে হবে।

খনিজ ও ভিটামিনের অভাবে চুল লালচে হয়ে যায় এবং চুলের আগা ফাটা শুরু হয়। চুলের জন্য নিয়মিত দুধ ও ডিম ও খেতে হবে। চুলে তেল দিন। আগের দিন রাতে তেল দিয়ে ঘুমিয়ে যান পরের দিন শ্যাম্পু করুন।

আমলকি ও মেথি একসাথে বেটে চুলে লাগিয়ে ৪০ মিনিট রেখে দিন। এরপর শ্যাম্পু করে ফেলুন। নিয়মিত ব্যবহার করলে চুল কালো হয়। বাটার ঝামেলায় না যেতে চাইলে আমলকী ও মেথির গুঁড়ো কিনে নিন। পানি দিয়ে পেস্ট বানিয়ে চুলে লাগান।

চুল রঙ করা থেকে বিরত থাকুন। ঘন ঘন চুল রঙ করলে চুলের আসল ঘন কালো রঙটি হারিয়ে যায়।

About Health BD 24

আফসানা শাহিন মুন্নী, একজন ব্যাংক কর্মকর্তা , সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক খুলনা শাখার সাবেক সিনিয়র অফিসার। বর্তমানে বাংলাদেশে স্বাস্থ্য বিষয়ক তথ্য নিয়ে লেখালেখি করি।

Check Also

চুল পড়া

চুল পড়া বন্ধ করার ঘরোয়া উপায় জেনে নিন

বর্তমান সময়ে চুলের সমস্যায় কম বেশি আমরা প্রত্যেকে ভুগি। চুল(Hair) পড়ে যাওয়ার সমস্যা এখন প্রায় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.