কোঁকড়া চুলের যত্ন নিবেন কীভাবে?

care of curly hair
কোঁকড়া চুলের যত্ন

ঢেউ খেলানো চুল নিয়ে বিরক্ত! সকালে কোঁকড়া কেশ সাজিয়ে বের হওয়া আপনার জন্য সবচেয়ে কষ্টকর সময়! তাহলে খুঁজে নিন কোঁকড়া চুলের যত্ন করার সঠিক শ্যাম্পু আর গরম যন্ত্র ব্যবহার থেকে দূরে থাকুন।
– খুঁজে নিন সঠিক শ্যাম্পু, যার মাধ্যমে আপনি আপানার কোঁকড়া চুলের যত্ন নিতে পারবেন অনায়াসে। আবার প্রতি সকালেই শ্যাম্পু করার দরকার নেই। যদি মনে হয় চুল তৈলাক্ত হয়ে আছে, তবে চুলের গোড়া শ্যাম্পু দিয়ে ধুয়ে কন্ডিশনার ব্যবহার করুন।
– শুকনা কোঁকড়া চুল আঁচাড়ানো ঝামেলা। তাই গোসল করার পর ভেজা থাকতেই চুল আঁচড়ে নিন।

ময়েশ্চারাইজার চুলের জন্য খুবই উপকারী। তাই চুল শুকানোর জন্য ড্রায়ার ব্যবহার থেকে দূরে থাকুন। হেয়ার ড্রায়ারের গরম বাতাস পানি শুকানোর পাশাপাশি চুলে ময়েশ্চারের পরিমাণও কমিয়ে দেয়। তাই দেরি করে শুকালেও ফ্যানের বাতাসে ভেজা চুল শুকান।
– কেশ পরিচর্যার জন্য ভালো পণ্য বেছে নিন। অথবা ঘরে তৈরি মিশ্রণ ব্যবহার করুন। এ ক্ষেত্রে চুল পাতলা হলে মাথার মাঝ থেকে শুরু করে সামনের অংশ পর্যন্ত মিশ্রণ লাগান। আর ঘন চুল হলে গোড়া থেকে শুরু করে মাথার পেছন পর্যন্ত চুলের প্রসাধনী লাগান। তারপর মাথা সামনের দিকে ঝুঁকিয়ে চুলের পেছনের অংশে কেশ পরিচর্যার মিশ্রণ ব্যবহার করুন। আর হাত দিয়ে ধীরে ধীরে মালিশ করুন।আশাকরা যায় উপরোক্ত উপায়ে আপনি আপনার কোঁকড়া চুলের যত্ন নিতে পারবেন খুব ভালোভাবে এবং চুল সুস্থ্য ও সুন্দর থাকবে।

স্বাস্থ্য বিষয়ক যেকোন তথ্য পেতে নিয়মিত ভিজিট করুন আপনার ডক্টর বাংলা হেল্থ সাইটটি।ধন্যবাদ
সূত্র: বিডিনিউজ২৪.কম

About Health BD 24

আফসানা শাহিন মুন্নী, একজন ব্যাংক কর্মকর্তা , সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক খুলনা শাখার সাবেক সিনিয়র অফিসার। বর্তমানে বাংলাদেশে স্বাস্থ্য বিষয়ক তথ্য নিয়ে লেখালেখি করি।

Check Also

চুল পড়া

চুল পড়া বন্ধ করার ঘরোয়া উপায় জেনে নিন

বর্তমান সময়ে চুলের সমস্যায় কম বেশি আমরা প্রত্যেকে ভুগি। চুল(Hair) পড়ে যাওয়ার সমস্যা এখন প্রায় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.