বিশ্ব স্বাস্থ্য সংস্থা (World Health Organization) জাতিসংঘের একটি সহযোগী সংস্থা বা এজেন্সী। বিশ্ব স্বাস্থ্য সংস্থা আন্তর্জাতিক জনস্বাস্থ্য বিষয়ে সমন্বয়কের ভূমিকা পালন করে থাকে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ১৯৪৮ সালের ৭ এপ্রিল প্রতিষ্ঠিত হয়। এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত।
সংস্থার প্রধান হিসেবে রয়েছেন একজন মহাপরিচালক যিনি বিশ্ব স্বাস্থ্য সম্মেলন থেকে মনোনীত হয়ে থাকেন।বর্তমান মহাপরিচালক হিসেবে রয়েছেন হংকংয়ের অধিবাসী মার্গারেট চ্যান। তিনি ৯ নভেম্বর, ২০০৬ তারিখে নিযুক্ত হয়েছেন।১৮ জানুয়ারি , ২০১২ তারিখে বিশ্ব স্বাস্থ্য সংস্থা’র নির্বাহী পরিষদের মাধ্যমে দ্বিতীয় মেয়াদের জন্য প্রার্থী হন। মে, ২০১২ তারিখে ড. চ্যান বিশ্ব স্বাস্থ্য সম্মেলনের মাধ্যমে জুন, ২০১৭ সাল পর্যন্ত দায়িত্ব পালন করবেন।
স্বাস্থ্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা স্বাস্থ্য সম্পর্কিত ১০টি মানদন্ড হল—
একঃ কর্মশক্তি-সম্পন্ন, স্বাভাবিকভাবে জীবনের বিভিন্ন কাজ মোকাবেলা করতে পারে।
দুইঃ আশাবাদী, সক্রিয় দৃষ্টিভঙ্গিতে কাজ করতে পারে।
তিনঃ নিয়মিত বিশ্রাম নেয়, ঘুম ভাল।
চারঃ পরিবেশের সঙ্গে খাপ খাওয়াতে পারে, বিভিন্ন অবস্থার মোকাবেলা করতে পারে।
পাঁচঃ সাধারণ সর্দি ও সংক্রামক রোগ প্রতিরোধক শক্তি আছে।
ছয়ঃ ওজন সঠিক, শরীরের সংগঠনিক দিক সঠিক।
সাতঃ চোখ উজ্জ্বল, কোনো প্রদাহ রোগ নেই।
আটঃ দাঁত পরিষ্কার এবং সতেজ, ব্যাথা নেই, দাঁতের মাঢ়ির রং স্বাভাবিক।
নয়ঃ চুলে উজ্জ্বতা আছে, খুশকি নেই।
দশঃ হাড় স্বাস্থ্যবান, পেশি ও ত্বক নমনীয়, হাঁটাহাঁটি করলে কোনো অসুবিধা নেই।
