ব্যাথা কমানোর ৮টি প্রাকৃতিক উপায়

শরীরের বিভিন্ন স্থানে ব্যাথা যেন আজকের দিনে একটি সাধারণ ব্যাপার।এছাড়া মাথা ব্যথা,মাইগ্রেনের ব্যথা কিংবা বাতের ব্যথা অনেকের জীবনই এইসব ব্যথার কারণে অতিষ্ঠ।আর এই সব ব্যথা থেকে মুক্তি লাভের জন্য আমরা শরণাপন্ন হই বিভিন্ন ডাক্তারের বিভিন্ন চিকিৎসার।অনেকে আবার নিজে থেকেই খেয়ে ব্যথা নাশক ঔষধ।কিন্তু এই সব ঔষধের আছে অনেক পার্শ্বপ্রতিক্রিয়া।তাই এইসব ব্যাথা নাশক ঔষধ আপনাকে সাময়িক ব্যথা থেকে মুক্তি দিলেও আপনার শরীরের অনেক ক্ষতিসাধন করে।তাই আপনার ডক্টর আজকে আপনাদের জানাবো ঔষধের বিকল্প কিছু উপায় যা আপনার শরীরের ব্যথা কমানোর জন্য ব্যথানাশক হিসেবে কাজ করবে।

ব্যাথা.PNG

ব্যাথা কমানোর ৮টি প্রাকৃতিক উপায় 

জেনে নেওয়া যাক ব্যাথা কমানোর উপায় গুলোঃ-

১ঃ বড় করে নিঃশ্বাস নিন

শুনতে খুবই আশ্চর্য শোনালেও ২০১১ সালে প্রকাশিত একটি জার্নালে, ‘দ্য জার্নাল অফ নিউরোসায়েন্স’ এ প্রকাশিত হয়, যখন আমাদের দেহের কোনো অংশে ব্যথা অনুভূত হয় তখন আমাদের মনোযোগ সম্পূর্ণ ব্যথার দিকে থাকে। এই ব্যাথা থেকে মুক্তির সব চাইতে সহজ উপায় হচ্ছে মনোযোগ সরিয়ে নেয়া। এবং শুধুমাত্র বুক ভরে বড় নিঃশ্বাস নেয়ার মাধ্যমেই প্রায় ৪০-৬০% পর্যন্ত ব্যথা উপশমে কাজ করে।

২ঃ কল্পনা করুন

ইউনিভার্সিটি অফ উইস্কনসিনের গবেষকদের গবেষণায় দেখা যায় মনে মনে নিজের পছন্দের খাবারের কথা চিন্তা করলে অনেক ধরণের ব্যথা কমে যায়, যেমন, বরফ ঠাণ্ডা পানিতে হাত ভিজিয়ে রাখলে যে ব্যথা অনুভূত হয় তার উপশম ঘটে। শুধুমাত্র পছন্দের খাবারের কথা চিন্তা করা ব্যথা উপশমে বেশ বড় ধরণের ভূমিকা পালন করে। তাই যখন মাথা ব্যথা, মাইগ্রেইনের ব্যাথা কিংবা মেয়েদের ঋতুস্রাবের সময় যে ব্যথা হয় তখন পছন্দের খাবারগুলোর কথা চিন্তা করতে থাকুন।

৩ঃ ধ্যান করুন

ধ্যান করার মাধ্যমেও শারীরিক অনেক ব্যথা কমাতে পারবেন। যখন ধ্যানে বসা হয় তখন শরীর অনেকটা রিলাক্স হয় এবং মনোযোগ অন্য দিকে সরে যায়। এতে করে ব্যথা আপনাআপনিই আপনার মস্তিষ্ক থেকে দূর হয়ে যায়। ধ্যান করার মাধ্যমে ব্যথার পাশাপাশি বিষণ্ণতা, উত্তেজণা এবং উচ্চরক্তচাপের সমস্যাও কমাতে সহায়তা করে।

৪ঃ একই কথা বারবার বলুন

একটি নির্দিষ্ট শব্দ, আওয়াজ, বাক্য কিংবা প্রার্থনা বারবার করতে থাকুন। এতে করে দেহে ব্যথার মতো পীড়াদায়ক অনুভুতি আপনাআপনি কমে আসবে। বোস্টনের জেনারেল হাসপাতালের ডিরেক্টর পিএইচডি এলেন স্লাউসবের মতে একটি ইতিবাচক শব্দ বা বাক্য বারবার বলতে থাকলে তা আপনার মস্তিষ্ক থেকে ব্যথার অনুভুতি অনেকটা কমিয়ে দেবে।

৫ঃ অ্যাকুপ্রেসার এবং ম্যাসেজ

চিনে সেই প্রাচীন কাল থেকে ব্যবহার হয়ে আসছে ব্যাথা নিরাময়ের সব চাইতে জনপ্রিয় পদ্ধতি অ্যাকুপ্রেসার এবং ম্যাসেজ। অ্যাকুপ্রেসার প্রধানত দেহকে রিলাক্স করে এবং রোগ নিরাময়ে সহায়তা করে।

৬ঃ গান শুনুন

মন ভালো করার সব চাইতে ভালো উপায় হচ্ছে গান শোনা। এই সহজ কাজটিও ব্যাথা উপশমে বেশ সহায়তা করে। ‘জার্নাল অফ পেইন’ গবেষণাপত্রে প্রকাশ হয় গান শোনা প্রায় ১৭% কমিয়ে দিতে সহায়তা করে।

৭ঃ কিছু লেখালেখি করুন

ডাক্তারগণ পরামর্শ দিয়ে থাকেন ঘুমানোর আগে অন্তত ১৫ মিনিট লেখালেখি করার। এই পদ্ধতিটি আসলেই ব্যথা উপশমে কাজ করে। এই সহজ কাজটি আমাদের ইমিউন সিস্টেমকে উন্নত করতে সহায়তা করে।

৮ঃ উচ্চস্বরে হাসুন

হাসি সব চাইতে ভালো একটি ঔষধ। হাসি আমাদে দেহকে রাখে সুস্থ। হাসির মাধ্যমে আমাদের দেহ থেকে প্রাকৃতিক ভাবেই ভালোলাগার হরমোন এন্ডোরফিনের নিঃসরণ ঘটে যা মস্তিষ্ককে অনেকটা রিলাক্স করে। এতে করে ব্যথা অনেকাংশে উপশম হয়।

About Health BD 24

আফসানা শাহিন মুন্নী, একজন ব্যাংক কর্মকর্তা , সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক খুলনা শাখার সাবেক সিনিয়র অফিসার। বর্তমানে বাংলাদেশে স্বাস্থ্য বিষয়ক তথ্য নিয়ে লেখালেখি করি।

Check Also

কিভাবে চিকন হওয়া যায় এই ধরনের প্রশ্ন প্রায়ই আমাদের ইনবক্সে আসে। মূলত এই পোস্টে ডায়েটিং কিভাবে করা হয় এবং নিজেকে কিভাবে অতি দ্রুত চিকন করা যায় সেই বিষয়ে লেখা হয়েছে এবং সহজে প্রাকৃতিক উপায়ে slim বা চিকন হওয়ার টিপস গুলো সহজ ভাবে তুলে ধরা হয়েছে।

কিভাবে চিকন হওয়া যায়

কিভাবে চিকন হওয়া যায় এই ধরনের প্রশ্ন প্রায়ই আমাদের ইনবক্সে আসে। মূলত এই পোস্টে ডায়েটিং …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.