মাত্র ৭টি ম্যাজিকে বয়স হবে ৩০ থেকে ১৯

বুড়িয়ে যাচ্ছেন? ঘাবড়াবেন না। বয়স কমানোর ম্যাজিক ফর্মুলা মেনে আপনি ঘুরিয়ে দিতে পারেন বয়সের বয়সের চাকা। ফর্মুলাগুলি খুবই সহজ। বুড়িয়ে যাওয়া থেকে বাঁচতে নিত্য দিন মেনে চলুন। জেনে নিন বয়স কমানোর সাত ফর্মুলা এবং কমিয়ে ফেলুন বয়স।

বয়স

বয়স লুকানোর ১৭ টি কার্যকরী টিপস

১. ব্যায়াম করুন প্রতিদিন
ব্যায়াম বয়সকে ধরে রাখার সবচেয়ে কার্জকর পন্থা, প্রতিদিন হালকা ব্যায়াম করুন। অন্তত প্রতিদিন ৩০ মিনিট হাঁটুন বা বাসাতেই এক স্থানে দাঁড়িয়ে জগিং করুন। একসঙ্গে ৩০ মিনিট সম্ভব না হলে দিনের মধ্যে ৩ বার ১০ মিনিট করে করতে পারেন।

২. ভিটামিনযুক্ত খাবার খান
প্রতিদিন ভিটামিন সি এবং ই সমৃদ্ধ খাবার খান। এই দুই ভিটামিনে আছে অ্যান্টি-অক্সিডেন্ট যা বয়স বৃদ্ধির প্রক্রিয়াকে রোধ করে। খাদ্য থেকেই ভিটামিন গ্রহণ ভালো। সম্ভব না হলে সাপ্লিমেন্ট হিসেবে গ্রহণ করতে পারেন।

৩. শরীরের পরিবর্তনগুলো খেয়াল করুন
শরীরে প্রতি নিয়ত পরিবর্তন ঘটছে। রক্তচাপ কমছে, বাড়ছে হৃদস্পন্দন আবার কখনও কখনও অনিয়মিত হয়ে পড়ছে। ব্যথা-বেদনা হচ্ছে। এসব লক্ষন কখনই উপেক্ষা করা উচিত নয়৷ চিকিৎসকের পরামর্শ গ্রহণ করা দরকার৷ বড় কোন সমস্যা ধরা পড়ার আগেই সাবধান থাকা ভালো।

বয়স কম দেখাতে যে ১২ টি কাজে করবেন ছেলেদের জন্য

৪. চর্বি ত্যাগ করুন
দৈনিক ৬০ গ্রামের কম চর্বি এবং ২০ গ্রামের কম স্নেহজাতীয় খাদ্য ( যেমন মাখন বা ঘি ) খাওয়ার অভ্যাস করুন। সবচেয়ে ভাল হয় যদি চর্বি জাতীয় খাবার একেবারেই ত্যাগ করতে পারেন।

৫. দূষণ এড়িয়ে চলুন
শরীরকে সুস্থ রাখার ও বয়সের ঘোড়াকে থামানোর সবচেয়ে কার্জকর উপায় হল দূষণ এড়িয়ে চলা। চারপাশে প্রতিনিয়ত দূষণ ঘটে চলেছে- পরিবেশ দূষণ, শব্দ, জল, বায়ু দূষণ ইত্যাদি। এসব পরিবেশগত সমস্যা তৈরি করছে স্বাস্থ্য সমস্যা। যতটা সম্ভব দূষণ এড়িয়ে চলুন। ধোঁয়া, উচ্চশব্দ, দুষিত জল থেকে নিজেকে বাঁচিয়ে রাখুন। দেখবেন বয়সের ঘড়ি উল্টো ঘুরছে।

৬. ওজন নিয়ন্ত্রনে রাখুন
বয়স এবং উচ্চতা অনুপাতে আপনার ওজন ঠিক রাখার চেষ্টা করুন। ওজন ঠিক রাখতে প্রতিদিন হালকা ব্যায়াম ও উচ্চ ক্যালরিযুক্ত খাবার কম খাওয়ার চেষ্ট করুন। জল, ফল ইত্যাদি প্রচুর পরিমাণে গ্রহণ করুন। ওজন নিয়ন্ত্রণে এলে তা ধরে রাখার চেষ্টা করুন।

৭. বদঅভ্যাস ত্যাগ করুন
সব ধরণের বদঅভ্যাস ত্যাগ করে জীবনকে একটি ছকে বেঁধে ফেলুন। অগোছালো জীবন কখনই শান্তিময় জীবনের নিশ্চয়তা দিতে পারে না। ধূমপান, অ্যালকোহল আসক্তি ত্যাগ করুন। দৈনিক এক প্যাকেট সিগারেট আপনার আয়ু কমিয়ে দিতে পারে ৮ বছর। ছকে বাঁধা জীবন আপনাকে এনে দিতে পারে কাঙ্ক্ষিত তারুণ্য।

About Health BD 24

আফসানা শাহিন মুন্নী, একজন ব্যাংক কর্মকর্তা , সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক খুলনা শাখার সাবেক সিনিয়র অফিসার। বর্তমানে বাংলাদেশে স্বাস্থ্য বিষয়ক তথ্য নিয়ে লেখালেখি করি।

Check Also

কিভাবে চিকন হওয়া যায় এই ধরনের প্রশ্ন প্রায়ই আমাদের ইনবক্সে আসে। মূলত এই পোস্টে ডায়েটিং কিভাবে করা হয় এবং নিজেকে কিভাবে অতি দ্রুত চিকন করা যায় সেই বিষয়ে লেখা হয়েছে এবং সহজে প্রাকৃতিক উপায়ে slim বা চিকন হওয়ার টিপস গুলো সহজ ভাবে তুলে ধরা হয়েছে।

কিভাবে চিকন হওয়া যায়

কিভাবে চিকন হওয়া যায় এই ধরনের প্রশ্ন প্রায়ই আমাদের ইনবক্সে আসে। মূলত এই পোস্টে ডায়েটিং …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.