ডিম ভর্তা রেসিপি শিখে নিন
ডিম ভর্তা তৈরীর উপকরণঃ
ডিম – ৩ টা
পেঁয়াজকুচি – ১ টা মাঝারি আকারের
আস্ত লাল মরিচ- ৩-৪ টা
সরিষার তেল – ১ টেবিল চামচ
ধনেপাতাকুচি – ২ টেবিল চামচ
লবন- ১/২ চা চামচ বা স্বাদমত
ডিম ভর্তা তৈরীর প্রণালীঃ
ডিম ১৫-২০ মিনিট ভাল করে সিদ্ধ করে নিন।
ডিম ছিলে ভাল করে ভর্তা করে নিন।
মরিচ অল্প একটু তেলে ভেজে মচমচে করে নিন। তারপর বাটিতে মরিচ, পেঁয়াজকুচি, ধনেপাতাকুচি নিয়ে লবন দিয়ে ভাল করে মাখিয়ে নিন।
এবার এতে ভর্তা করে রাখা ডিম দিয়ে আবার ভাল করে মাখিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করুন।