মেকআপ ছাড়াই সুন্দর হবার ১০টি উপায়

সুন্দর হতে হলে কি কেবল মেকআপেরই প্রয়োজন হয়? একদমই না। যদিও এমন ধারণা অনেকেরই মনে হতে পারে। তবে কিছু কৌশল পারে আপনাকে মেকাপ ছাড়াই সুন্দরী বানাতে। চলুন তা জেনে আসি মেকআপ ছাড়াই সুন্দর হবার উপায়।

সুন্দর.PNG

মেকআপ ছাড়াই সুন্দর হবার ১০টি উপায়

হাইজেনিকঃ

আপনি কি মেকআপ ছাড়া সুন্দর দেখাতে চান? তাহলে গাদা গাদা ফাউন্ডেশন, পাউডারের পরিবর্তে গোসল করুন। দিনে ২ বার গোসল করার চেষ্টা করুন। গোসল প্রাকৃতিকভাবে আপনাকে একটি সুন্দর লুক দিবে।

দিনে দুইবার মুখ ধোয়ার অভ্যাস করুনঃ

প্রতিদিন সকাল এবং রাতে দুই বার করে মুখ ধোয়ার অভ্যাস করুন। অদ্ভুত শোনালেও এটি সত্য। সকালে ঘুম থেকে উঠার পর এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে নিয়মিত মুখ ধোয়ার অভ্যাস করুন। এটি ব্রণ হওয়ার প্রবণতা কমিয়ে দেয় অনেকখানি।

ময়েশ্চারাইজঃ

ত্বক ময়েশ্চারাইজ করা খুব প্রয়োজন। মুখের সাথে হাত, ঘাড়, পায়েরও ময়েশ্চারাইজ করার প্রয়োজন রয়েছে। কারণ বয়সের ছাপ সবার আগে হাত পায়ে পরে থাকে। মধু প্রাকৃতিক ময়েশ্চারাইজার। এছাড়া ত্বকের সাথে মানানসয়ী যেকোনো ময়েশ্চারাইজ ক্রিম বা লোশন ব্যবহার করতে পারেন।

ফেস ওয়াশের ব্যবহারঃ

প্রতিদিন ত্বকের ময়লা পরিস্কার করার জন্য ফেস ওয়াশ ব্যবহার করুন। এমনকি ঘর থেকে বের না হলেও প্রতিদিন ফেস ওয়াশ দিয়ে মুখ পরিস্কার করুন।

টোনার ব্যবহারঃ 

প্রতিদিন ত্বক পরিচর্যায় টোনার অনেক গুরুত্বপূর্ণ। টোনার ত্বকের অতিরিক্ত তেল Oil দূর করে ত্বককে টানটান করে থাকে। বাজারে টোনার কিনতে পাওয়া যায় আপনি চাইলে সেটি ব্যবহার করতে পারেন। গোলাপ জল খুব ভাল প্রাকৃতিক টোনার।

হেয়ার স্টাইলঃ

সব হেয়ার স্টাইল আপনার জন্য নয়। আপনাকে হয়তো লম্বা বেনীতে ভাল লাগছে কিন্তু আরেকজনকে চুল ছাড়া অবস্থায় বেশি মানিয়ে যায়। আপনাকে যে হেয়ার স্টাইলটি বেশি মানিয়ে থাকে সেটি করুন। তবে সব সময় একই রকমের হেয়ার স্টাইল করবেন না। এতে একঘেয়ামি চলে আসবে। মাঝে মাঝে চুলের স্টাইল পরিবর্তন করুন।

চলতি ফ্যাশনের দিকে লক্ষ্য রাখুনঃ

আপনার পোশাকের ওপর আপনার ব্যক্তিত্ব ও রুচির প্রকাশ পায়। চলতি ফ্যাশন অনুযায়ী পোশাক পরিধান করুন। অনুষ্ঠান অনুযায়ী পোশাক পরার চেষ্টা করুন। পোশাক আপনাকে অনেকখানি সুন্দর করে দিবে।

রং পছন্দ করাঃ

আপনাকে যে রং বেশি মানিয়ে যায়, সেই রং এর পোশাক পরিধান করুন। যদি কালো রং হয়, তবে কালো রং এর পোশাক পরিধান করুন। তবে হ্যাঁ সবসময় একই রঙের পোশাক পরিধান করবেন না। এতে আপনাকে দেখতে একঘেয়ে লাগবে।

জুতোর দিকে লক্ষ্য রাখুনঃ

সাজের একটই গুরুত্বপূর্ণ অংশ হল জুতো। কয়েক জোড়া জুতো রাখুন। ড্রেসের রং এবং অনুষ্ঠানের ধরণ অনুযায়ী জুতো পরিবর্তন করে পড়ুন। তবে হ্যাঁ আপনি যে ধরণের জুতোয় আরামদায়ক বোধ করবেন না, সেটি পরিধান করা থেকে বিরত থাকুন।

হাসিঃ

নিজেকে অন্য থেকে আকর্ষণীয় করার সবচেয়ে সহজ উপায় হল হাসি। হাসি আপনাকে সবার থেকে আলাদা করে তুলবে। তাই হাসির মাধ্যমে নিজেকে প্রকাশ করুন।

About Health BD 24

আফসানা শাহিন মুন্নী, একজন ব্যাংক কর্মকর্তা , সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক খুলনা শাখার সাবেক সিনিয়র অফিসার। বর্তমানে বাংলাদেশে স্বাস্থ্য বিষয়ক তথ্য নিয়ে লেখালেখি করি।

Check Also

সমালোচনা

অন্যের সমালোচনা নয়, আত্মসমালোচনা বুদ্ধিমানের কাজ!

“জানেন ভাবী, পাশের ফ্লাটের রুমকিকে নাকি আজ দেখতে এসেছিল। ছেলে সরকারি জব করে। বিয়ের কথা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.