কথা বলে মানুষের মন জয় করার উপায়

মানুষের মন জয় করা অত সহজ কাজ নয়। আপনি যত ভাল মানুষই হোন বা যত দান-খয়রাতিই করুন কেন মানুষের মন জয় করা চারটিখানি কথা নয়। কিন্তু কিছু সহজ উপায় মেনে চললে সহজেই মানুষের মনজয় করার অনেক কাছাকাছি চলে যাওয়া যায়। এমন সহজ উপায়গুলো দেখে নেওয়া যাক।

মন.PNG

কথা বলে মানুষের মন জয় করার উপায়

কথা শুনুন মন দিয়ে বা ভাল শ্রোতা হোনঃ আপনার সঙ্গে যখন সে কথা বলছে তার কথা ভালো করে শুনুন। কারও মনে জায়গা পাওয়ার সেরা উপায় হল ভাল শ্রোতা হওয়া। কথা শুনে প্রয়োজন হলে প্রশ্ন করুন। ভাল লাগলে প্রশংসা করুন। পুরো কথাটা শুনে তারপর মন্তব্য করুন।

চোখের দিকে তাকিয়ে কথা বলুনঃ চোখের দিকে তাকিয়ে কথা বলুন। এতে কথার গুরুত্ব বাড়ে। শ্রোতার মনোযোগ বাড়ে। কোনো সভা বা মিটিংয়ে কথা বলার সময় একে একে সবার চোখের দিকে তাকিয়ে কথা বলার চেষ্টা করুন।

কথা শোনার সময় অন্য কোনও কাজ করবেন নাঃ আপনি যখন কথা শুনছেন, তখন অন্য কাজ করবেন না। এক মার্কিন বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক সমীক্ষা বলছে, অন্তত ৬৫ শতাংশ মানুষ কথা শোনার সময় মোবাইল বা ট্যাবের ব্যবহার করেন। কথা শোনার সময় অন্য কাজ করলে সামনের মানুষটার অবচেতন মনে আপনার সম্পর্কে খারাপ ধারণা তৈরি হয়।

কথায় ছোট ছোট পরিবর্তন আনুনঃ কথায় ছোটখাটো পরিবর্তন বড় বদল আনে। ধরুন সামনের মানুষটা আপনাকে যে কথাটা বলল সেটা আপনার জানা কথা। তখন আপনি স্বাভাবিকভাবেই বলবেন, আমি জানি। কিন্তু আপনি যদি সত্যি তার মনে জায়গা করতে চান তাহলে ওই কথাটা না বলে, বলুন তুমি একদম ঠিক বলেছ। দেখবেন এই ছোট পরিবর্তন আপনাকে সামনের মানুষটার মনে জায়গা করে দেবে।

মন থেকে প্রশংসা করুনঃ কাউকে প্রশংসা করার সময় মন থেকেই করুন। কারণ একটু এদিক ওদিক হলেই প্রশংসাটা তোষামোদ হয়ে যায়।

বডি ল্যাঙ্গুয়েজ বা শরীরী ভাষায় পরিবর্তন আনুনঃ বডি ল্যাঙ্গুয়েজ বা শরীরী ভাষা একটা মানুষকে অনেক উপরে বা নিচে উঠিয়ে/নামিয়ে দিতে পারে। কারও সঙ্গে যখন কথা বলবেন তখন নিজের পা-হাতের দিকে খেয়াল রাখুন। ধরুন আড্ডার সময় হাত পা নেড়ে কথা বললে আড্ডা জমে। আবার প্রেমের সময় চোখের ওঠা নামাই সব কাজ করে দেয়। মোট কথা হল শরীরী ভাষাটাকে ইতিবাচক রাখুন দেখবেন লোকের মণ জেতার কাজটা সহজ হবে।

About Health BD 24

আফসানা শাহিন মুন্নী, একজন ব্যাংক কর্মকর্তা , সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক খুলনা শাখার সাবেক সিনিয়র অফিসার। বর্তমানে বাংলাদেশে স্বাস্থ্য বিষয়ক তথ্য নিয়ে লেখালেখি করি।

Check Also

সমালোচনা

অন্যের সমালোচনা নয়, আত্মসমালোচনা বুদ্ধিমানের কাজ!

“জানেন ভাবী, পাশের ফ্লাটের রুমকিকে নাকি আজ দেখতে এসেছিল। ছেলে সরকারি জব করে। বিয়ের কথা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.