ঘুমাতে যাওয়ার আগে মাত্র ৭ টি কাজ চিরজীবন আপনাকে সকল রোগ বালাই থেকে দূরে রাখবে। জেনে নিন কাজ গুলো

ঘুমাতে যাওয়ার সময়কার কিছু অভ্যাস আপনাকে জীবনে আরো সফল বা ব্যর্থ করে তুলবে। আগের রাতে ঘুমাতে যাওয়ার সময় আপনি সর্বশেষ যে কাজগুলো করেন সেগুলো পরের দিনও আপনার মেজাজ-মর্জি এবং শক্তির মাত্রার ওপর তাৎপর্যপূর্ণ প্রভাব ফেলে। কারণ ওই কাজগুলোর ওপরই নির্ভর করে আপনি কতটা ভালো ঘুমান বা না ঘুমান।

ঘুমাতে

এখানে এমন ৭টি অভ্যাসের বিবরণ দেওয়া হলো ঘুমাতে যাওয়ার সময় যেগুলো রপ্ত করতে পারলে তা আপনাকে আজীবন প্রতিদান দেবে:

কাজ থেকে বিচ্ছিন্ন হন
সত্যিকার অর্থে সফল লোকরা ঘুমাতে যাওয়ার কখনোই কাজ করেন না। এসময় তারা কাজের সঙ্গে সম্পর্কিত কোনো কিছুর সঙ্গেই সংশ্লিষ্ট থাকতে চান না।
ঘুমাতে যাওয়ার আগে কাজ সংশ্লিষ্ট কোনো কিছু নিয়ে না ভাবাটা হয়তো খুবই কঠিন। কিন্তু এই অভ্যাস রপ্ত করতে পারলে তা আপনাকে সারাজীবন প্রতিদান দেবে। এতে আপনি ঘুমাতে যাওয়ার সময় অনকে কম মানসিক চাপে থাকবেন। আর পরিষ্কার মন নিয়ে ভালো ঘুমাতেও পারবেন।

স্বামী স্ত্রী একসঙ্গে ঘুমাতে গেলে সম্পর্ক সুখের হয়

পুরোপুরি আনপ্লাগ হন
শুধু কাজ থেকে নিজেকে বিযুক্ত করলেই চলবে না। আপনাকে কাজ থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হতে হবে। গবেষকরাও একমত পোষণ করেছেন, ঘুমাতে যাওয়ার আগে কোনো ধরনের স্ক্রিনে তাকানো আপনার ভালোর চেয়ে ক্ষতিই করবে বেশি।

সুতরাং ঘুমাতে যাওয়ার আগে ইমেইল চেক করা, সোশ্যাল মিডিয়া অ্যাপস এবং গেম খেলা বন্ধ করুন। এখন আপনার কাছে ঘুমাতে যাওয়ার আগে ফোন ব্যবহার বন্ধ করাটা একটু কঠিন মনে হতে পারে কিন্তু দীর্ঘমেয়াদে এতে আপনি অনেক উপকৃত হবেন।

আত্মসমালোচনা করুন
গত ১২ ঘন্টায় আপনি কি কি করলেন তা নিয়ে পর্যালোচনা এবং আত্মসমালোচনা করুন। এটি করাটা একটু কঠিন হলেও এতে খুবই ভালো ফল পাবেন। সফল লোকরা ঘুমাতে যাওয়ার আগে সেদিন কী কী করেছেন তা নিয়ে ভাবেন। এবং সেদিন ঘটেছে এমন তিনটি বিষয় লেখেন যেগুলোর জন্য তারা নিজের প্রতি কৃতজ্ঞতা বোধ করেন।

শান্ত হোন
দিনের কাজগুলো পর্যালোচনা করার পাশাপাশি কয়েক মিনিট ধরে গাঢ় করে শ্বাস নিন, আয়েশ করুন এবং শান্ত হউন। এর একটি উপায় হলো মেডিটেশন।

পরিকল্পনা মাফিক ঘুমান
সফল লোকদের বেশিরভাগই পর্যাপ্ত পরিমাণে ঘুমানোকে একটি অগ্রাধিকার হিসেবে গণ্য করেন। তবে কর্মাসক্ত এবং উদ্যোক্তাদের জন্য এটি একটু কঠিনই হতে পারে। রাতে ভালো ঘুমের জন্য প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ে ঘুমাতে যান। যে কোনো ঘুম বিশেষজ্ঞই রাতে স্বাস্থ্যকর ঘুমের জন্য এই একটি পরামর্শই সবচেয়ে বেশি দেন।

পরের দিনের কার্যতালিকা তৈরি করুন
খুব কম লোকই আসলে ঘুমাতে যাওয়ার আগে কর্মতালিকা করতে চায়। কিন্তু এ ধরনের কাজের উপকারিতা অনেক গভীর।

চর্বিযুক্ত খাবার ও অ্যালকোহল এড়িয়ে চলুন
ঘুমাতে যাওয়ার আগে মদপান এড়িয়ে চলুন। মদপানের পর অনেক সময় ঘুমানো সহজ হলেও এতে বরং গভীর ঘুম নষ্ট হয়। কারণ অ্যালকোহল ঘুমের হালকা স্তরেই আটকে রাখে এবং গভীর ঘুমের স্তরে প্রবেশে বাধা দেয়। এছাড়া ঘুমানোর আগে ক্যাফেইন এবং উচ্চ চর্বি জাতীয় খাবার এড়িয়ে চলুন।

অন্যরা যা খুঁজছেঃ ঘুম, ঘুমের ঔষধ, ঘুমের দোয়া, ঘুমের ওষুধ, ঘুম কবিতা, ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যা, ঘুম আসেনা, ঘুম ভেঙ্গে, ঘুম ভেঙে, ঘুম নিয়ে উক্তি, ঘুম থেকে ওঠার দোয়া, ঘুম থেকে উঠার দোয়া, ঘুম আসে, ঘুম কমানোর ঔষধ, ঘুম নিয়ে গান, ঘুম english, ঘুম sms, ঘুম status, ঘুমের sms, ঘুমানোর sms, ঘুম আসেনা sms, ঘুম পাড়ানি sms, ঘুম আসার sms, ঘুম এর sms, তুমি আমার ঘুম song lyrics, ঘুম না আসার sms, ঘুমের tablet, ঘুমের tablet এর নাম,

About Health BD 24

আফসানা শাহিন মুন্নী, একজন ব্যাংক কর্মকর্তা , সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক খুলনা শাখার সাবেক সিনিয়র অফিসার। বর্তমানে বাংলাদেশে স্বাস্থ্য বিষয়ক তথ্য নিয়ে লেখালেখি করি।

Check Also

কিভাবে চিকন হওয়া যায় এই ধরনের প্রশ্ন প্রায়ই আমাদের ইনবক্সে আসে। মূলত এই পোস্টে ডায়েটিং কিভাবে করা হয় এবং নিজেকে কিভাবে অতি দ্রুত চিকন করা যায় সেই বিষয়ে লেখা হয়েছে এবং সহজে প্রাকৃতিক উপায়ে slim বা চিকন হওয়ার টিপস গুলো সহজ ভাবে তুলে ধরা হয়েছে।

কিভাবে চিকন হওয়া যায়

কিভাবে চিকন হওয়া যায় এই ধরনের প্রশ্ন প্রায়ই আমাদের ইনবক্সে আসে। মূলত এই পোস্টে ডায়েটিং …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.