রাশিফল -জেনেনিন আপনার আজকের পুর্বভাস

আজ ১৫ মে। এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি বৃষ রাশির জাতক বা জাতিকা আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৬। গুরুত্বপূর্ণ দিন শুক্রবার। শুভ রং—সবুজ, সাদা, মেরুন। শুভ রত্ন—পান্না, জারকন। বিশিষ্ট ব্যক্তিত্ব—মহাকবি দান্তে, অভিনয়শিল্পী জেমস মেসন, মাধুরী দীক্ষিত। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের রাশিফল:

মেষ রাশির রাশিফল (২১ মার্চ-২০ এপ্রিল)
ব্যবসায়ে ঝুঁকি গ্রহণ করে লাভবান হবেন। পাওনা আদায়ে কুশলী হোন। নতুন কাজে হাত দিয়ে সফল হতে পারেন। মামলা-মোকদ্দমার রায় আপনার অনুকূলে যেতে পারে। প্রেমে সাফল্যের দেখা পাবেন।রাশিফল

বৃষ (২১ এপ্রিল-২১ মে)
বিদেশযাত্রার ক্ষেত্রে হাতছাড়া হয়ে যাওয়া সুযোগ ফিরে আসতে পারে। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। ফেসবুকে কারও সঙ্গে প্রেমের শুভ সূচনা হতে পারে।

মিথুন রাশির রাশিফল (২২ মে-২১ জুন)

ব্যবসায়িক যোগাযোগ শুভ। পরিবারের বয়স্ক কারও রোগমুক্তি ঘটতে পারে। আপনি একজন সংগীতশিল্পী হয়ে থাকলে বিদেশ থেকে সম্মাননা পাওয়ার সম্ভাবনা আছে। রাজনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকুন।

কর্কট (২২ জুন-২২ জুলাই)

ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। যৌথ বিনিয়োগ শুভ। পাওনা আদায়ে তৎপর হোন। বাড়িতে আজ বিশিষ্ট মেহমানের আগমন ঘটতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ।

সিংহ রাশির রাশিফল (২৩ জুলাই-২৩ আগস্ট)

বেকারদের কেউ কেউ আজ নতুন কাজের সন্ধান পাবেন। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। মামলা-মোকদ্দমার রায় আপনার অনুকূলে যেতে পারে। পারিবারিক সমস্যার সমাধান হতে পারে।

কন্যা রাশির রাশিফল (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)

বিদেশযাত্রায় প্রবাসী বন্ধুর সহায়তা পেতে পারেন। আপনি একজন সংগীতশিল্পী হয়ে থাকলে আজ এ ক্ষেত্রে সম্মাননা পেতে পারেন। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। স্বাস্থ্য ভালো যাবে।

তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)

বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। আপনি একজন অভিনয়শিল্পী হয়ে থাকলে আজ এ ক্ষেত্রে সম্মাননা পেতে পারেন। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। রাজনৈতিক তৎপরতা শুভ।

বৃশ্চিক রাশির রাশিফল (২৪ অক্টোবর-২২ নভেম্বর)

দিনের শুরুতেই আর্থিক বিষয়ে কোনো সুখবর পেতে পারেন। পেশাজীবীদের কারও কারও পসার বৃদ্ধি পেতে পারে। আজ হঠাৎ করেই হাতে টাকাপয়সা চলে আসতে পারে। স্বাস্থ্য ভালো যাবে।

ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)

বেকারদের কেউ কেউ আজ নতুন কাজের সন্ধান পাবেন। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। পাওনা আদায় হবে। প্রেমিক-প্রেমিকার মনের আকাশে জমে থাকা কালো মেঘ আজ দূর হতে পারে।

মকর রাশির রাশিফল (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)

ব্যবসায়ে শুভ পরিবর্তনের সম্ভাবনা আছে। প্রেমবিষয়ক জটিলতার অবসান হবে। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। পেশাগত দ্বন্দ্বের অবসান হতে পারে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ।

কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। আপনি একজন চিত্রশিল্পী হয়ে থাকলে আপনার আঁকা ছবি আজ কোনো প্রদর্শনীতে পুরস্কার পেতে পারে। প্রেমে সাফল্যের দেখা পাবেন। রাজনৈতিক তৎপরতা শুভ।

মীন রাশির রাশিফল (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

কর্মস্থলে প্রতিপক্ষের বিরোধিতা সত্ত্বেও গুরুত্বপূর্ণ কাজে সাফল্যের দেখা পাবেন। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। ফেসবুকে কারও সঙ্গে প্রেমের সূচনা হতে পারে। তীর্থ ভ্রমণ শুভ।

প্রতিদিনের রাশিফল জানতে আমাদের সাথে থাকুন

About Health BD 24

আফসানা শাহিন মুন্নী, একজন ব্যাংক কর্মকর্তা , সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক খুলনা শাখার সাবেক সিনিয়র অফিসার। বর্তমানে বাংলাদেশে স্বাস্থ্য বিষয়ক তথ্য নিয়ে লেখালেখি করি।

Check Also

রাশিফল

রাশিফল : জেনেনিন কেমন যাবে আপনার আজকের দিন?

আজ ২৫ জুলাই। এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি সিংহ রাশির জাতক বা জাতিকা। আপনার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.