জেনেনিন খাবারে অতিরিক্ত লবণ হয়ে গেলে লবণ কমাতে করণীয় টিপস

নতুন বা পুরাতন রাঁধুনী যেটাই হোন না কেন, অনেক যত্ন করেই শুরু করেছেন রান্না। উপকরণ আর পদ্ধতিতে কমতি নেই কোনো অংশে। ভাবছেন, আজ বাসায় আসা মেহমানরা খাবারের তারিফ না করে পারবে না। সব শেষে খাবার চেখে দেখলেন, বেখেয়ালে খাবারে এতো বেশি লবণ দিয়েছেন- যে জিভ জ্বলে যাচ্ছে। কি করবেন, খাবার ফেলে দেবেন? না, উপায় আপনার হাতে। আসুন দেখে নেয়া যাক বিডি রমণীর দেওয়া কিছু টিপস।

লবণ
খাবারে অতিরিক্ত লবণ হয়ে গেলে লবণ কমাতে করণীয় টিপস

► তরকারী বা ডাল থেকে লবণ কমানোর সবচাইতে সহজ উপায় হচ্ছে লবণছাড়া ময়দা দিয়ে পাতলা করে খামি তৈরি করুন। তারপর ছোট ছোট বল আকারে ঝোল বা ডালের মধ্যে ছেড়ে দিন। লবণের পরিমাণ ঠিক হয়ে আসবে।

► মাছের তরকারী হলে লবণছাড়া ডালের বড়ি করে দিতে পারেন। তেলের মাঝে বড়ি হালকা ভেজে তরকারিতে দিয়ে দিন। এতে লবণকমে আসবে। সেদ্ধ করা আলুও দিতে পারেন।

► সবজি ভাজিতে লবণবেশি হয়ে গেলে কাটা পিঁয়াজ, ধনেপাতা ও টমেটো কুচিও দিতে পারেন। তারপর আবার ভালো করে ভেজে নিন। দেখবেন লবণ সহনীয় হয়ে গেছে।

► দোপেঁয়াজা বা কোন ভুনা খাবারে লবণবেশি হয়ে গেলে অল্প টক দই আর চিনি দিতে পারেন। ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ১৫ থেকে ২০ মিনিট দমে রাখুন। লবণতো কমবেই সঙ্গে খাবারের স্বাদ বাড়বে বহুগুনে।

► কাবাব, ভুনা, বা ডাল চচ্চড়ি জাতীয় খাবারে লবণবেশি হয়ে গেলে অল্প লেবুর রসের সঙ্গে এক চিমটি চিনি দিন। খাবারের লবণকে অনেকটাই কম মনে হবে।

► বিরিয়ানি বা পোলাওয়ে লবণ কমাতে দুধ খুব কার্যকরী। কিছু কিছু তরকারিতেও দুধ দিয়ে লবণকমিয়ে আনতে পারেন

About Health BD 24

আফসানা শাহিন মুন্নী, একজন ব্যাংক কর্মকর্তা , সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক খুলনা শাখার সাবেক সিনিয়র অফিসার। বর্তমানে বাংলাদেশে স্বাস্থ্য বিষয়ক তথ্য নিয়ে লেখালেখি করি।

Check Also

তরকারিতে লবন বেশি হলে কমানোর বেশ কয়েকটি নিয়ম

দৈনন্দিন নানা সমস্যার কথা মাথায় রেখে আমরা আপনাদের সাথে শেয়ার করছি নানা রকম টিপস । …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.