হোয়াইট হেডস মুক্ত ত্বকের জন্য করণীয়

আমাদের সবার ত্বকের ধরন ভিন্ন। তাই আমাদের ত্বকের সমস্যার ধরনও অনেক সময় ভিন্ন। কিন্তু আমাদের ত্বকের জন্য একটি কমন সমস্যা হোয়াইট হেডস(White Heads)। তাই হোয়াইট হেডস(White Heads) থেকে কীভাবে নিজের ত্বককে মুক্ত রাখতে পারবেন সেটাই আপনাদের সাথে আজ শেয়ার করবো।

হোয়াইট হেডস

হোয়াইট হেডস মুক্ত ত্বকের জন্য করণীয়

প্রথমেই জেনে নেব, হোয়াইট হেডস(White Heads) কি? হোয়াইটহেডস(White Heads) হল এক ধরনের ছোট সাদা ব্রণ যা আমাদের ত্বক দ্বারা নির্গত তেল বা মৃত কোষ দিয়ে গঠিত হয়। যার ফলে ত্বকের পোর ব্লক হয়ে যায়। অতিরিক্ত ধুলাবালি, ময়লা থেকেও এটি সৃষ্টি হতে পারে। এটি সাধারনত কম্বিনেশন এবং অয়েলি স্কিনে বেশী দেখা যায়। নাকের উপরে এবং চারপাশে, কপালে, থুতনিতে, গালে হোয়াইটহেডস(White Heads) দেখা যায়। এটি দেখতে ছোট ছোট সাদা ফুস্কুড়ির মতো। তো চলুন এবার জেনে নিই, কীভাবে হোয়াইট হেডস(White Heads) মুক্ত ত্বক পেতে পারেন।
(১) স্কিনের উজ্জলতা এবং বয়স ধরে রাখতে ত্বকে উৎপাদিত অয়েল অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু স্কিনের অতিরিক্ত অয়েলের কারণে হোয়াইট হেডস(White Heads) দেখা দেয়। তাই আপনার স্কিন কেয়ারের দিকে নজর দিতে হবে। দিনে অন্ততপক্ষে ৩ বার মুখ পরিষ্কার করবেন একটি ভালো ফেসওয়াশ দিয়ে। যা আপনার স্কিনের সাথে মানানসই। এক্ষেত্রে আপনি সকালে, সন্ধ্যায় এবং রাতে শোয়ার আগে মুখ পরিষ্কার করে নিবেন। এর সাথে টোনার এবং ময়েশ্চারাইজার লাগিয়ে নিবেন।

(২) ত্বকের আসল সৌন্দর্য আসে ভেতর থেকেই। আপনার খাদ্যাভ্যাস এর প্রভাব আপনার স্কিনে পরবেই। তাই যথাসম্ভব হেলদি খাবার গ্রহনের চেষ্টা করুন। প্রচুর পানি পান করবেন এবং আপনি একটি DETOX ড্রিংক তৈরি করে নিতে পারেন। এছাড়া প্রচুর সালাদ, ফলমূল, শাকসবজি খাবেন। ভাজা পোড়া এড়িয়ে চলার চেষ্টা করবেন। মনে রাখবেন, নিজেকে ভেতর থেকে ফিট এবং সতেজ না রাখলে স্কিনও ভালো থাকবে না এবং নানা সমস্যা দেখা দেবে।

(৩) স্কিনে ময়েশ্চারাইজার ব্যবহার করুন। অনেকে মনে করে তৈলাক্ত ত্বকে ময়েশ্চারাইজারের কোনো প্রয়োজন নেই। এই ধারনা একদম ভুল। ময়েশ্চারাইজার ব্যবহার না করলে হোয়াইট হেডসের বৃদ্ধি বাড়ে। কারণ, ময়েশ্চারাইজার ত্বকে ব্যালেন্স আনে এবং অতিরিক্ত ড্রাইনেস দূর করে। ময়েশ্চারাইজার ব্যবহার না করলে আমাদের ত্বকের ড্রাই ভাব দূর করার জন্য ত্বক অতিরিক্ত অয়েল উৎপাদন করে। আর এই অতিরিক্ত অয়েলের ফলে দেখা দেয় হোয়াইট হেডস(White Heads)। তাই মুখ পরিষ্কারের পর অবশ্যই একটি লাইটওয়েট, হাইড্রেটিং ময়েশ্চারাইজার ব্যবহার করুন।

(৪) আপনার ত্বক যদি হোয়াইট হেডসযুক্ত হয় তবে অবশ্যই মেকাপের কাজ শেষে মেকাপ রিমুভ করতে ভুলবেন না।কারণ, মেকাপ নিয়ে শুয়ে পড়লে এক রাতেই আপনার ত্বক অতিরিক্ত হোয়াইট হেডস(White Heads) এর জন্ম দিবে। তাই অবশ্যই মেকাপ ভালোভাবে রিমুভ করে পরিষ্কার মুখে ঘুমাতে যাবেন।

(৫) অতিরিক্ত হোয়াইটহেডস(White Heads) দূর করতে ব্যবহার করুন ডিমের একটি মাস্ক। এই মাস্কটি পরিপূর্ণভাবে ব্যবহার করতে পারলে আপনার হোয়াইট হেডস(White Heads) উঠে আসবে।এজন্য,ডিমের সাদা অংশ হালকা ফেটিয়ে নিন। এবার একটি গরম তোয়ালে আপনার হোয়াইট হেডস(White Heads) এরিয়াতে চেপে নিন ৫ মিনিট। এতে আপনার পোরগুলো ওপেন হবে।

এবার ডিমের সাদা অংশ নিয়ে ওই সকল স্থানে লাগান, এবার একটি টিস্যু পেপার নিয়ে সাদা অংশের উপরে বসিয়ে নিন। এবার আর এক লেয়ার ডিমের সাদা অংশ এবং টিস্যু পেপার লাগান। এভাবে ৪-৫ লেয়ার করবেন। এবার এটি শুকানো পর্যন্ত অপেক্ষা করুন। পুরোপুরি শুকিয়ে গেলে। টিস্যু পেপারের এক মাথা ধরে আস্তে আস্তে টান দিয়ে তুলে ফেলুন। পুরো টিস্যুপেপার তুলে ফেলার পর আপনি নিজেই দেখতে পারবেন, টিস্যু পেপারের সাথে আপনার হোয়াইট হেডসগুলো উঠে এসেছে। এই মাস্কটি খুবই এফেক্টিভ।

(৬) হোয়াইটহেডস(White Heads) দূর করতে স্ক্রাবিং করুন। কারণ স্ক্রাবের বিডসগুলো হোয়াইট হেডস(White Heads) দূর করে দেয়। তাই সপ্তাহে অন্তত ৩ দিন স্ক্রাবিং করবেন।

(৭) হোয়াইট হেডস(White Heads)-এর কথা মাথায় রেখে আপনার ফেস মাস্ক ব্যবহার করা উচিত। এক্ষেত্রে আপনি যেকোনো ক্লে অথবা চারকোল মাস্ক ব্যবহার করতে পারেন। ক্লে অথবা চারকোল মাস্কগুলো হোয়াইট হেডসপ্রোন স্কিনের জন্য খুব ভালো কাজে দেয়।
এই তো জেনে নিলেন, কীভাবে আপনি আপনার ত্বককে White Heads  মুক্ত রাখতে পারবেন। আশা করি, আজকের এই লেখা থেকে আপনাদের কিছুটা হলেও সাহায্য হবে।

About Health BD 24

আফসানা শাহিন মুন্নী, একজন ব্যাংক কর্মকর্তা , সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক খুলনা শাখার সাবেক সিনিয়র অফিসার। বর্তমানে বাংলাদেশে স্বাস্থ্য বিষয়ক তথ্য নিয়ে লেখালেখি করি।

Check Also

চোখের পাপড়ি

চোখের পাপড়ি ঘন ও লম্বা করার অব্যর্থ দুই উপায়

চোখের সৌন্দর্য দ্বিগুণ বাড়িয়ে দেয় ঘন ও লম্বা পাপড়ি। যদিও সবার লম্বা ঘন চোখের পাপড়ি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.