বলিরেখা দূর করবে ফলের ফেসপ্যাক

বলিরেখা দূর করতে কে না চায়।বলিরেখা  একটি বড় সমস্যা। আপনার ডক্টর অনলাইন বাংলা স্বাস্থ্য টিপস পোর্টাল আজকের পোষ্টে পাঠকদের জন্য বলিরেখা দূর এর উপায় নিয়ে এসেছে। কিছু ফলের ফেসপ্যাক এর মাধ্যমে বলিরেখা দূর করতে পারবেন।

বলিরেখা দূর

বলিরেখা দূর করবে ফলের ফেসপ্যাক

আয়নার সামনে দাঁড়িয়ে দেখলেন কুঁচকে যাচ্ছে চোখ ও ঠোঁটের আশেপাশের অংশ? তবে আপনার জন্যই এই টিপস! ত্রিশের পর থেকে যেকোনও সময় এ ধরনের বলিরেখা দেখা দিতে পারে ত্বকে। যত্নের অভাব, পুষ্টির অভাব থেকে শুরু করে বিভিন্ন কারণে ত্বক কুঁচকে যায়। প্রাকৃতিক উপায়েই দূর করতে পারেন বলিরেখা।

ফল দিয়ে তৈরি বিভিন্ন ফেসপ্যাক নিয়মিত ব্যবহারে বলিরেখা দূর  হয়ে যাবে ধিরে ধিরে। জেনে নিন কীভাবে তৈরি ও ব্যবহার করবেন ফেসপ্যাক-

আঙুর ও মধু
আঙুর চটকে ১ চা চামচ মধু মেশান।মিশ্রণটি ত্বকে লাগিয়ে রাখুন। ১৫ মিনিট পর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।

কলা, দই ও মধু
একটি পাকা কলা চটকে ১ চা চামচ দই ও মধু মেশান। মিশ্রণটি ভালো করে নেড়ে পেস্ট তৈরি করুন। বলিরেখায় আক্রান্ত ত্বকে মিশ্রণটি লাগিয়ে রাখুন। ২০ মিনিট পর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।

বলিরেখা, ব্রণ ও ডার্ক সার্কেল দূর ও ত্বক ফর্সা করার ফেসমাস্ক

আপেল, মধু ও মিল্ক পাউডার
একটি আপেল সেদ্ধ করে চটকে নিন। ১ চা চামচ মধু ও মিল্ক পাউডার মেশান। বলিরেখার উপর লাগিয়ে রাখুন ১৫ মিনিট। কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।

কমলার খোসা, দই ও গোলাপজল
কমলার খোসা শুকিয়ে গুঁড়া করে নিন। ১ টেবিল চামচ কমলার খোসা গুঁড়া, ১ চা চামচ দই ও কয়েক ফোঁটা গোলাপজল একসঙ্গে মেশান। মিশ্রণটি ত্বকে লাগিয়ে রাখুন। কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন।

পেঁপে ও মুলতানি মাটি
কয়েক টুকরা পাকা পেঁপে চটকে ১ টেবিল চামচ মুলতানি মাটি মিশিয়ে নিন। মিশ্রণটি ত্বকে ২০ মিনিট লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন। সপ্তাহে ২ বার ব্যবহার করুন ফেসপ্যাকটি।

বলিরেখা দূর করার আর অনেক উপায় আমাদের সাইটে ও ফেজবুক পেজে দেওয়া আছে।সেখান থেকে আপনি  বলিরেখা দূর করার আর অনেক উপায় খুজে পাবেন।

About Health BD 24

আফসানা শাহিন মুন্নী, একজন ব্যাংক কর্মকর্তা , সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক খুলনা শাখার সাবেক সিনিয়র অফিসার। বর্তমানে বাংলাদেশে স্বাস্থ্য বিষয়ক তথ্য নিয়ে লেখালেখি করি।

Check Also

চোখের পাপড়ি

চোখের পাপড়ি ঘন ও লম্বা করার অব্যর্থ দুই উপায়

চোখের সৌন্দর্য দ্বিগুণ বাড়িয়ে দেয় ঘন ও লম্বা পাপড়ি। যদিও সবার লম্বা ঘন চোখের পাপড়ি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.