চুল লম্বা করার কিছু ঘরোয়া টিপস

চুল নারীর সৌন্দরয্যে প্রতিক। একজন নারীর সুন্দর, লম্বা চুল যে কোন মানুষের দৃষ্টি আকর্ষণ করে থাকে। সেটা ছেলে হোক বা মেয়ে হোক যে কারো মনে ছাপ ফেলতে বাধ্য। কিন্তু প্রাকৃতিক আবহাওয়া ছাড়াও শারীরিক নানান সমস্যার কারণে আনেক সময় চুল লম্বা পারেন না। আবার লম্বা চুল পেতে অনেকেই ডাক্তারের শরণাপন্ন হন। কিন্তু অনেকেই জানে না যে তার ঘরেই বসে চুল রম্বা করা যায়।

চুল.PNG

চুল লম্বা করার কিছু ঘরোয়া টিপস

*চুলের আগা ফেটে যায় এবং নষ্ট হয়ে যায়। এতে চুল আর বাড়তে পারে না। তাই প্রতি ৬-৮ সপ্তাহ পর পর চুলের এক ইঞ্চির চারভাগের একভাগ ছেঁটে ফেলুন।

*চুলে তেল দেবার আগে তা গরম করে মাথায় ম্যাসেজ করুন। এতে চুলের গোড়ায় পুষ্টি পাবে। দেখবেন সঙ্গে সঙ্গে চুল হালকা ও আরামদায়ক বলে মনে হবে।

*ডিমের প্রোটিনসমৃদ্ধ সাদা অংশ চুলে দিলে দ্রুত বাড়ে। এতে চুলের পুষ্টির জন্য উপাদান থাকে। ডিমের কুসুম আলাদা করে নিয়ে সাদা অংশ টুকু লাগান।

*যথেষ্ট পরিমাণ পানি পান করুন। দেহ ও চুলের কোষে পানির সরবরাহের ঘাটতি থাকলে hair বাড়বে না।

*বড় হোক বা ছোট হোক নিয়মিত hair যত্নের সঙ্গে ব্রাশ করুন। এতে চুলের ময়লা ঝরে যাবে। প্রতিদিন সকালে ও বিকেলে ব্রাশ করা উচিত।

*চুল যতটা পারেন শুকনো রাখবেন। ভেজা চুলে গোড়া নরম হয়ে যায় এবং ঝরে পড়ার সম্ভাবনা থাকে। প্রতিদিন হেয়ার ড্রায়ার ব্যবহার করতে পারেন।

*প্রোটিরসমৃদ্ধ সব খাবার খাওয়ার চেষ্টা করুন। এতে hair  যথেষ্ট পরিমাণ পুষ্টি পাবে এবং দ্রুত বাড়বে।

*চুল যদি উস্কোখুস্কো ও ফ্যাকাশে হয়ে যায় তাহলে তাতে আলু ছেঁচে তার পানি লাগান। এতে ভিটামিন ‘এ’ ও ‘সি’ পাবেন।

*চুলের বর্ধনকে নিয়মিত রাখতে কন্ডিশনার লাগাতে হবে। শ্যাম্পু করার পর কন্ডিশানার ব্যবহার করুন।

*চুলকে খুব দ্রুত বাড়াতে হলে এসেনশিয়াল তেল ব্যবহার করুন। এই তেল গোটা দেহেই ব্যবহার করা যায়। চুলের জন্য ল্যাভেন্ডার ও রোজমেরির তেল দারুণ কার্যকর।

*চুলকে পরিষ্কার করতে ও পুষ্টি দিতে পেঁয়াজের রস ব্যবহার করুন। কিছুক্ষণ রেখে তারপর পানি দিয়ে ধুয়ে ফেলুন।

*অনেকেই জানেন না যে, আলুর রসই শুধু চুলের জন্য নয়, আলু দিয়ে চুলের মাস্ক তৈরি করা যায়। তিনটি আলুর রসের সঙ্গে ডিমের কুসুম ও কিছুটা মধু মিশিয়ে মাস্ক তৈরি করুন। এর পর আপনার মাথায় মেহেদির মতো লাগিয়ে রাখুন।

*চুলের উজ্জ্বলতা বাড়াতে প্রকৃতির এই দারুণ জিনিসটি ব্যবহার করুন। এটি চুলকে বড় করতেও দারুণ কাজ করে। এর সঙ্গে একটি ডিম মিশিয়ে নিতে পারেন।

*আপেলের ভিনেগার দারুণ উপকারী। এটি খুশকি দূর করে এবং চুলকে ঝকঝকে পরিষ্কার করে দেয়। এটি বেশ নিরাপদও বটে।

*চুলের যত্নের ভালো ওষুধ আঙুরের বীচির তেল। মাথায় এই তেল মালিশ করলেও উপকার পাবেন। প্রতি সপ্তাহে দুই-তিন বার নেওয়া উচিত।

About Health BD 24

আফসানা শাহিন মুন্নী, একজন ব্যাংক কর্মকর্তা , সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক খুলনা শাখার সাবেক সিনিয়র অফিসার। বর্তমানে বাংলাদেশে স্বাস্থ্য বিষয়ক তথ্য নিয়ে লেখালেখি করি।

Check Also

চুল পড়া

চুল পড়া বন্ধ করার ঘরোয়া উপায় জেনে নিন

বর্তমান সময়ে চুলের সমস্যায় কম বেশি আমরা প্রত্যেকে ভুগি। চুল(Hair) পড়ে যাওয়ার সমস্যা এখন প্রায় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.